Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনবী (সা.)-কে নিয়ে কটুক্তি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাইলেন পীরজাদা হানজালা

নবী (সা.)-কে নিয়ে কটুক্তি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাইলেন পীরজাদা হানজালা

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পীরজাদা মুফতী সাইদ উদ্দিন আহমদ হানজালা।

একই সঙ্গে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, তাদের ‘অমুসলিম’ ঘোষণা করতে সংসদ থেকে আইন করার দাবি তুলেছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুফতী হানজালা এসব কথা বলেন।

এমপি হানজালা বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আমাদের দিকে বাংলার ত্রিশ লাখ ওলামায়ে কেরাম তাকিয়ে আছেন। কারণ তাদের কণ্ঠ, তাদের আওয়াজ যেন আমরা জাতীয় সংসদ থেকে দিতে পারি।’

তিনি বলেন, ‘ওলামায়ে কেরামের একটি বড় দাবি হলো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, তার পরে আর কোনো নবী নেই। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশের একটি অংশ রয়েছে যারা নবীকে অস্বীকার করে, আবার মুসলমানও দাবি করে।’

এমপি মুফতী হানজালা আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকেই তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বহু আন্দোলন হয়েছে। অনেকেই জেল-জুলুমের শিকার হয়েছেন, অনেককে শহীদও হতে হয়েছে। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি।’

এই অবস্থার আইনি নিষ্পত্তি চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মুফতী হানজালা বলেন, ‘আপনি বাংলাদেশের একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে এ দেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই।’

এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি।

এমপি মুফতী হানজালা বলেন, ‘যারা নবীকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন জাতীয় সংসদ থেকে পাস করা হোক।’

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য