মহেশখালীতে ৪ পা ৩ হাত বিশিষ্ট শিশুর জম্ম

0
119

কক্সবাজার জেলা সদর হাসপাতালে মহেশখালীর এক দম্পতির চার পা ও তিন হাত বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। অবশ্য জন্মের কয়েক ঘন্টা পর হাসপাতালেই শিশুটির মৃত্যু হয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে শিশুটির জন্ম হলেও দুপুরে হাসপাতালের আইসিওতে শিশুটির মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানা যায়। মহেশখালী উপজেলার মো. জহির ও ইসরাত জাহান দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়।

কক্সবাজার হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শিরিন আক্তার জাহান বলেন, সকালে অপারেশনের মাধ্যমে শিশুটি মায়ের পেট থেকে বের করে আনা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে শিশুটির চার পা ও তিন হাত রয়েছে। অসুস্থ শিশুটিকে আইসিওতে রাখা হলেও দুপুরের দিকে শিশুটির মৃত্যু হয়। তিনি আরো জানান, মাত্র ২৮ সপ্তাহের বয়সী হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে শিশুটির মাকে বাঁচাতে অপারেশনের কোন বিকল্প ছিলনা বলেও জানান তিনি।

শিশুটির বাবা মো. জহির জানান, সোমবার তার স্ত্রীর ব্যাথা শুরু হলে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করে দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে স্ত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান তিনি। পরে মঙ্গলবার সকালে অস্ত্রপ্রাচারের মাধ্যমে চার পা তিন হাত বিশিষ্ট শিশুর জন্ম হয়। কিন্তু কয়েক ঘন্টা ব্যবধানে শিশুটির মৃত্যু হয়। তবে তার স্ত্রী সুস্থ আছেন বলে জানান তিনি।

আমারসংবাদ/এমএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =