Thursday, May 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাজধানীজুড়ে গ্যাসসঙ্কট, থাকতে পারে আজো

রাজধানীজুড়ে গ্যাসসঙ্কট, থাকতে পারে আজো

তিতাস গ্যাসের সরবরাহকৃত পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল রাজধানীতে গ্যাসসঙ্কট চরম আকার ধারণ করে। দুর্ঘটনার কারণে হঠাৎ গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটায় বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি স্টেশন পর্যন্ত চরম গ্যাসসঙ্কট দেখা দেয়। এতে গতকাল দিনভর রাজধানীবাসীর চরম দুর্ভোগ পোহাতে হয়। হোটেল, রেস্তোরাঁয় খাবারের জন্য দীর্ঘ লাইন পড়ে যায়। গ্যাসের জন্য সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বহীনতার কারণে দু’টি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গ্যাসের এ সঙ্কট দেখা দেয়। গতকাল সন্ধ্যা নাগাদ একটি পাইপলাইন মেরামত করা সম্ভব হলেও অপরটি মেরামত করা যায়নি। ফলে আজও রাজধানীজুড়ে গ্যাসসঙ্কট থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

কিন্তু এ নির্দেশনাও অমান্য করে সড়ক ও জনপথ বিভাগ আমিন বাজারের সালেহপুর এলাকায় উন্নয়নকাজ করতে গিয়ে তিতাসের দু’টি সরবরাহ পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে রাজধানীজুড়ে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একটানা ১৮ থেকে ২০ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে তিতাসের লোকজন ১৬ ইঞ্চি ব্যাসের একটি সরবরাহ লাইন মেরামত করতে পেরেছে। এটি গতকাল সন্ধ্যায় খুলে দেয়া হয়েছে। কিন্তু ১২ ইঞ্চি ব্যাসের অপর পাইপলাইনটি এখনো মেরামত করা সম্ভব হয়নি। সালেহপুর ব্রিজের নিচে হওয়ায় পানি ও বালু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর পরেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। রাতের মধ্যেই মেরামত করা যেতে পারে বলে তিনি জানিয়েছেন।

তবে, তিতাসের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিজের নিচে হওয়ায় বালু ও পানি নিয়ন্ত্রণ করতে না পারায় পাইপলাইনে মেরামতের কাজ জটিল আকার ধারণ করেছে। এর পরেও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এটা আজ বুধবার সম্ভব নাও হতে পারে। আর এটা হলে আজও পুরোপুরি গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। সুতরাং রাজধানীজুড়ে গ্যাসসঙ্কট আজও থাকতে পারে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

জানা গেছে, লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীজুড়ে হঠাৎ চরম গ্যাসসঙ্কট দেখা দেয়। গত সোমবার দিবাগত রাত থেকেই বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। গতকাল সারা দিনই কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকাল থেকে নগরীর অধিকাংশ বাসাবাড়িতে রান্না নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এমনকি সিএনজি স্টেশন ও ঢাকার আশপাশের কারখানাগুলোতেও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। এতে রাজধানীবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য