হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

0
120

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপালের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সে এখন হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা বলেন, রোববার সকালে হাসপাতালের রোগীরা ডাস্টবিনের মধ্যে নবজাতকের কান্না শুনতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। দ্রুত ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেবিকারা শিশুটিকে চিনতে পারেন। সম্প্রতি ৫ দিনের ওই ছেলে শিশুটিকে নিয়ে তার মা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 

ডা. কুদরই ই খোদা বলেন, ভর্তির সময় শিশুটির নাম না দিলেও ওই নারী নিজের নাম জানান হীরা (৩০)। ঠিকানা দেন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রাম। রাতে ওই নারী হাসপাতাল ত্যাগ করার সময় শিশুটিকে ডাস্টবিনে ফেলে দেন। তিনি আরো জানান, শিশুটি প্রিম্যাচিউড (অপুষ্ট)। তবে বর্তমানে ভাল আছে।

শিশুটিকে পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও সাতক্ষীরা সদর থানাকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 5 =