Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅনলাইনে ক্লাস করেই হাফেজ পাঁচ সৌদি শিশু

অনলাইনে ক্লাস করেই হাফেজ পাঁচ সৌদি শিশু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ধারাবাহিক কোরআনি মজলিস ও পবিত্র কোরআন মুখস্থের বিশেষ ক্লাস বন্ধ রয়েছে। এ সময় সৌদি আরবের আল আফলাজ জেলার কয়েকটি মসজিদ নিয়মিত ক্লাসের বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের আয়োজন করে এবং ছোট শিশুরা বাসায় থেকেই এ ক্লাসে অংশগ্রহণ করে এবং সাফল্যের দেখা পায়। সৌদি গণমাধ্যম সাবাক জানায়, জেলার পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক শিশু এই অনলাইন কোর্সে অংশ নিয়ে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। ফলে তাহফিজু কোরআনিল কারিম ফাউন্ডেশন আয়োজিত এ কোর্স শিশু শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী ছিল বলে ধারণা করা হচ্ছে।

তাহফিজু কোরআনিল কারিম ফাউন্ডেশনের তরফ থেকে বলা হয়, অনলাইন ক্লাসে শুরুতে তিলাওয়াতের মান নিয়ে আলোচনা হতো। পরে হিফজ যুক্ত করা হয় এবং সাফল্য আসে। পাঁচ শিক্ষার্থীর দুজন মসজিদুল ইহসানের মুসল্লি, দুজন মসজিদুল ফোরকানের এবং একজন মসজিদুত তাওহিদের। হিফজ সম্পন্নকারী প্রতিটি শিক্ষার্থীকে অনলাইন সেমিনারের মাধ্যমে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে। মাতা-পিতা ও শিক্ষকদের উপস্থিতিতে তাদের দেওয়া হয় বহুমূল্যমানের উপঢৌকন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য