Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআঙ্কারায় নতুন মসজিদ উদ্বোধন এরদোগানের

আঙ্কারায় নতুন মসজিদ উদ্বোধন এরদোগানের

তুরস্কের রাজধানী আঙ্কারায় নতুন একটি মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে আঙ্কারার ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ক্যাম্পাসে ‘গুলহানে জামি’ নামের নতুন এই মসজিদটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত ভাষণে মসজিদটি ইউনিভার্সিটি ও আঙ্কারাবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরদোগান।

একইসাথে যাদের অবদানে নান্দনিক এ মসজিদটি নির্মিত হলো, উদ্বোধনী বক্তব্যে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট।

উদ্বোধনীতে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ অকতাই, স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, যুব ও ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ মুহাররম কাসাপওলু, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ভারানক এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা।

২০১৮ সালের ডিসেম্বরে তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলী এরবাশের উপস্থিতিতে ‘গুলহানে জামি’ নামের এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

চার হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিত চমৎকার এ মসজিদটির আয়তন এক হাজার বর্গমিটার। এখানে একসাথে দুই হাজার এক শ’ মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদ অভ্যন্তরে একইসাথে গবেষণাগার, পাঠকক্ষ ও গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা রয়েছে।

সূত্র : আনাদোলু এজন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য