Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআজ থেকে মাসব্যাপী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

আজ থেকে মাসব্যাপী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) আজ থেকে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি বিক্রি করবে। মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বিক্রয় কার্যক্রম চলবে।

বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কঠোর লকডাউন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া এবারের বিক্রয় কার্যক্রমের মূল উদ্দেশ্য। টিসিবি নিয়োজিত ডিলাররা ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী এসব পণ্য বিক্রি করবে।

সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও চিনি কেজি প্রতি ৫৫ টাকা দরে বিক্রি করা হবে।

আজ সোমবার থেকে আগামী ২৬ আগস্ট পর্যন্ত মাসব্যাপী এসব পণ্য বিক্রি করবে টিসিবি।

পিডিএসও/ইউসুফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য