Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআজ শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ

আজ শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ

আজ বিকেলে হবে এ শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। এ গ্রহণ দেশের বিভিন্ন এলাকা থেকে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৬ মে ছিলো বছরের প্রথম চন্দ্রগ্রহণ।

তবে এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। এটি ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে হতে যাওয়া সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এরপর চন্দ্রগ্রহণ হবে আবার হবে ২০২২ সালের ১৬ মে। 

গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত যেসব স্থান থেকে আংশিকভাবে দেখা যাবে— ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা পাঁচ মিনিট ৩০ সেকেন্ডে। 

ময়মনসিংহে বিকেল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা তিন মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা তিন মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকেল ৫টা পাঁচ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। 

খুলনায় বিকেল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে। এ ছাড়া বরিশালে বিকেল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা আট মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ছয় সেকেন্ডে। 

রংপুরে বিকেল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ছয় মিনিটে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এই আংশিক চন্দ্রগ্রহণ হবে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য