Sunday, August 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘আত্মসমর্পণ নয়, বিদ্রোহ মাত্র শুরু হয়েছে’, হুঙ্কার মাসউদের

‘আত্মসমর্পণ নয়, বিদ্রোহ মাত্র শুরু হয়েছে’, হুঙ্কার মাসউদের

হঠাৎ করে পাঞ্জশিরে তালেবানকে রুখে দাঁড়িয়েছেন বিলাতফেরত আফগান যুবক আহমদ মাসউদ।

পাঞ্জশির আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মাসউদ। তবে তিনি যুদ্ধের মাধ্যমে রক্তপাতও চান না।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তালেবানের সঙ্গে আলোচনা চলছে শান্তিপূর্ণ মিটমাটের। এর মধ্যেই আরেক বার ‘যুদ্ধের’ হুঙ্কার দিলেন পাঞ্জশিরের ‘শের’ আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ।

মাসউদ জানিয়েছেন, পাঞ্জশির আত্মসমর্পণ করবে না। বিদ্রোহ মাত্র শুরু হয়েছে। তবে তিনি যুদ্ধের মাধ্যমে রক্তপাত চান না। সংবাদ সংস্থা রয়টার্স এবং দুবাইভিত্তিক আপবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে মাসউদ বলেছেন, তার বাবার দেখানো পথেই হাঁটবেন এবং তালেবানের কাছে মাথা নত করবেন না।

মাসউদ বলেন, আমাদের দাবি মেনে না নিলে যুদ্ধ অনিবার্য। তিনি রয়টার্সকে আরও বলেন, বিদ্রোহী যোদ্ধারা শুধুমাত্র পাঞ্জশিরের জন্যে লড়ছে না, তারা গোটা আফগানিস্তানের জন্য লড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য