Monday, October 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানরা যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় : সিরাজুদ্দিন হাক্কানি

আফগানরা যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় : সিরাজুদ্দিন হাক্কানি

আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুসরণ করা কূটনৈতিক রীতিনীতি ও মূল্যবোধের আলোকে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। সিএনএনের সাথে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। আফগানিস্তান এখনো যুক্তরাষ্ট্রকে শত্রু মনে করে কিনা সাক্ষাতকার গ্রহণকারীর এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

হাক্কানি বলেন, দোহা সমঝোতার ব্যাপারে তালেবান প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তিতে সই হওয়ার পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে শত্রু, পরাজয় ইত্যাদি বিষয়গুলোর আর অস্তিত্ব নেই।

তিনি বলেন, জাতি হিসেবে আমরা নিজেদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ মনে করি। আমরা যুক্তরাষ্ট্রসহ সব দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য