Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানের মসজিদে বেড়েছে মুসল্লি

আফগানিস্তানের মসজিদে বেড়েছে মুসল্লি

আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় তালেবান আসার পর দেশটির মসজিদে মসজিদে মুসল্লিদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, আগে পকেটমার এবং চুরির কারণে মুসল্লির সংখ্যা কম থাকতো মসজিদগুলোতে। তালেবান ক্ষমতায় আসায় চুরিসহ অন্যান্য অপরাধের প্রবণতা কমেছে। ফলে মসজিদে আসাটা আগের চেয়ে অনেক নিরাপদ মনে করছেন মুসল্লিরা। সেইসাথে ধর্মীয় স্থাপনায় আত্মঘাতী হামলার কারণেও লোক সমাগম কম হতো। স্থানীয় এক মুসল্লি জানান, পকেটমারের ভয়ে আগে খুব বেশি মানুষ নামাজে আসতো না। প্রতি ওয়াক্তে হয়তো বড়জোর ১৫ জন হতো। কিন্তু এখন মসজিদ ভরে যায়। আসার পর জিজ্ঞাসাও করে তালেবান সদস্যরা এসেছে কি না। আরেকজন জানান, মানুষ এখন নামাজের বিষয়ে অনেক সচেতন। শুধুমাত্র মুসল্লির সংখ্যাই বেড়েছে তা নয়, এর পাশাপাশি মাদরাসাগুলোতেও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য