Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআফগানিস্তানে আবারও হস্তক্ষেপের চেষ্টা করছে ন্যাটো: রাশিয়ার অভিযোগ

আফগানিস্তানে আবারও হস্তক্ষেপের চেষ্টা করছে ন্যাটো: রাশিয়ার অভিযোগ

রাশিয়া অভিযোগ করেছে, ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে সরে যাওয়ার পরও পশ্চিমা শক্তিগুলো ফের আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত হওয়ার চেষ্টা করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে ন্যাটোর সামরিক উপস্থিতি ফিরে এলে তা ওই অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে।

উজবেকিস্তান সফরের সময় এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, “আমরা লক্ষ্য করছি, তালেবান (ইমারাতে ইসলামিয়া) ক্ষমতা গ্রহণের পর পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তান থেকে সরে গেলেও এখন তারা আবার সক্রিয়ভাবে আফগান ইস্যুতে ফিরে আসার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, মস্কো আন্তর্জাতিক সহযোগিতার বিরোধিতা করে না, তবে সেটি হতে হবে স্বচ্ছ ও গঠনমূলক।
“যদি পশ্চিমা দেশগুলো যৌথ প্রচেষ্টায় অংশ নিতে চায়, তবে আমরা আপত্তি করি না—শর্ত হলো, তাদের কর্মকাণ্ড যেন ন্যায্য হয় এবং এর পেছনে গোপন কোনো উদ্দেশ্য না থাকে। আমরা তো নিজেরাও দোহা প্রক্রিয়ার সঙ্গে জড়িত।”

লাভরভ কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানে আবারও ন্যাটোর সামরিক অবকাঠামো ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টা হবে “টাইম বোমা বসানোর মতো।”

তিনি বলেন, “যেভাবে কিছু পক্ষ বিভিন্ন অজুহাতে আফগানিস্তানে ফিরে ন্যাটোর সামরিক উপস্থিতি পুনঃস্থাপনের চেষ্টা করছে, তা আমরা বরদাশত করতে পারি না। এ ধরনের পদক্ষেপ খুবই অস্থিরতা সৃষ্টি করবে এবং নতুন সংকটের জন্ম দিতে পারে।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু পশ্চিমা দেশের মতো রাশিয়া কখনোই আফগানিস্তান থেকে সম্পর্ক ছিন্ন করেনি। বরং, ২০২১ সালের আগস্টে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ক্ষমতায় আসার পর থেকে রাশিয়ার কাবুল দূতাবাস চালু রয়েছে এবং সেখান থেকে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, রাশিয়া কূটনৈতিকভাবে ইমারাতে ইসলামিয়াকে বহুপাক্ষিক আলোচনায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

এ প্রসঙ্গে লাভরভ মস্কো-ফরম্যাট আলোচনার প্রশংসা করেন এবং আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো ও সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ভূমিকা “খুবই কার্যকর ও গঠনমূলক” বলে উল্লেখ করেন।

এ মাসের শুরুতে একটি সংশ্লিষ্ট ঘটনায়, রাশিয়ার সুপ্রিম কোর্ট দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে আনা এক প্রস্তাব অনুমোদন করে, যাতে রাশিয়ার অভ্যন্তরে ইমারাতে ইসলামিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়। রায়টি সঙ্গে সঙ্গেই কার্যকর হয় এবং এটি আফগানিস্তানের বর্তমান শাসকদের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়।

সূত্র : আরিয়ানা নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য