Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ।

ইসলামাবাদে রবিবার (১৯ ডিসেম্বর) ওআইসি এর ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন।

ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীতে পরিস্থিতি আরও ভয়বহ আকার ধারন করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আঞ্চলীক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশিদার হতে চায়।

ইত্তেফাক/এমএএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য