Tuesday, September 8, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআফগানিস্তানে প্রথমবার বিমান রাডার ও ড্রোন ব্যবস্থা বিষয়ক অনুষদ প্রতিষ্ঠা

আফগানিস্তানে প্রথমবার বিমান রাডার ও ড্রোন ব্যবস্থা বিষয়ক অনুষদ প্রতিষ্ঠা

আফগানিস্তানের উচ্চশিক্ষায় প্রথমবারের মতো বিমান রাডার ও চালকবিহীন আকাশযান ব্যবস্থা বিষয়ক অনুষদ প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে দেশটির সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ২৪টি নতুন অনুষদ এবং বিদ্যমান অনুষদগুলোর অধীনে ২৯টি নতুন বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিজ জিয়াউল্লাহ হাশেমি রেডিও আজাদিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উচ্চশিক্ষা কাউন্সিলের এক বৈঠকে নতুন অনুষদ ও বিভাগগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে বিমান রাডার ও চালকবিহীন আকাশযান ব্যবস্থা বিষয়ক অনুষদও রয়েছে।

হাশেমি আরও জানান, ওই বৈঠকে কাবুল ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসে চিকিৎসাবিষয়ক বিশেষায়ন ও উচ্চতর বিশেষায়নের তিনটি প্রোগ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে।

এ ছাড়া সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ডক্টরাল এবং ৩৩টি মাস্টার্স প্রোগ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে।

রেডিও আজাদির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের উচ্চশিক্ষার ইতিহাসে এবারই প্রথম বিমান রাডার ও চালকবিহীন আকাশযান ব্যবস্থা বিষয়ক অনুষদ উচ্চশিক্ষা কাঠামোয় যুক্ত করা হচ্ছে।

সূত্র : রেডিও আজাদি

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য