Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘আফগানিস্তানে মার্কিন আগ্রাসন মর্মান্তিক অভিজ্ঞতার জন্ম দিয়েছে’

‘আফগানিস্তানে মার্কিন আগ্রাসন মর্মান্তিক অভিজ্ঞতার জন্ম দিয়েছে’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন ভয়াবহ মর্মান্তিক অভিজ্ঞতার জন্ম দিয়েছে। তিনি বলেন, আফগান জনগণের সংস্কৃতি ও ইতিহাসকে উপেক্ষা করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এই আগ্রাসন চালিয়েছিল।

গতকাল বুধবার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত এনার্জি ফোরামে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর স্বাধীনতা ও গণতন্ত্রকে সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে আলাদা করা যায় না। কিন্তু আফগান জনগণের সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যকে উপেক্ষা করে আমেরিকা আফগানিস্তানে প্রবেশ করেছিল যার ফলাফল হয়েছে মর্মান্তিক।

যুদ্ধে অভিজ্ঞতা অর্জনকারী উগ্রবাদিদেরকে আফগানিস্তানে টেনে আনা হচ্ছে বলেও ভ্লাদিমির পুতিন মন্তব্য করেন। যখন সিরিয়া ও ইরাক থেকে উগ্র গোষ্ঠী আইএস সদস্যদের মার্কিন সেনারা আফগানিস্তানে পুনর্বাসিত করেছে বলে নানা অঙ্গন থেকে অভিযোগ তোলা হচ্ছে তখন পুতিন এই মন্তব্য করলেন।

২০০১ সালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ধোয়া তুলে মার্কিন সরকার আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়। সে সময় ব্রিটেন অন্ধভাবে মার্কিন সরকারকে সমর্থন দিয়েছিল। পশ্চিমা ন্যাটো জোটের আগ্রাসনে তালেবান সরকারের পতন হলেও তারা আফগানিস্তান থেকে নির্মূল হয়ে যায়নি বরং দিন দিন শক্তি অর্জন করে এবং সম্প্রতি তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য