Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআবু সাঈদ হত্যার সাথে মুহাম্মাদ ইউনূস জড়িত : হাসিনা

আবু সাঈদ হত্যার সাথে মুহাম্মাদ ইউনূস জড়িত : হাসিনা

কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত হওয়া আবু সাঈদ হত্যার সাথে ড. মুহাম্মদ ইউনূস জড়িত বলে দাবি করেছেন পলাতক বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা।

তিনি বলেন, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস জড়িত।

রোববার (১৩ এপ্রিল) রাতে বাংলা নববর্ষের আগের দিন প্রকাশিত ভিডিও বার্তায় পলাতক হাসিনা এ দাবি করেন।

হাসিনা বলেন, পুলিশ তাকে গুলি করেনি, বরং পুলিশের দিকে ছোড়া আন্দোলনকারীদের ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ইউনূস বিদেশি অর্থ এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে।

পলাতক হাসিনা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আগুন নিয়ে খেললে ইউনূসকেও পুড়ে মরতে হবে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য