Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআব্বাসের সাথে পুতিনের বৈঠক : মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর গুরুত্বারোপ

আব্বাসের সাথে পুতিনের বৈঠক : মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর গুরুত্বারোপ

ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি মনে করেন যে ফিলিস্তিনের গতিপথ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করার ক্ষেত্রে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ। মঙ্গলবার এ বৈঠকটি হয় বলে রাশিয়ান গণমাধ্যম তাসের প্রতিবেদন থেকে জানা গেছে।

সোচির কৃষ্ণ সাগরীয় অঞ্চলের এক রিসোর্টে অনুষ্ঠিত আলোচনা বৈঠকে ফিলিস্তিনের নেতাকে উদ্দেশ্য করে রাশিয়ার রাষ্ট্র প্রধান বলেন, ‘সম্মানিত প্রেসিডেন্ট, আপনার সাক্ষাত পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

পুতিন জোর দিয়ে বলেন, ‘নি:সন্দেহে, আমরা অবশ্যই নিয়মিতভাবে সাক্ষাত করবো এবং আমাদের মধ্যে সম্পর্ক বজায় রাখবো।’

রাশিয়ার নেতা আরো বলেন, ‘মোটামুটিভাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিনের বর্তমান ও অপরিহার্য বিভিন্ন বিষয় ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’ রাশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করায় রুশ প্রেসিডেন্ট ফিলিস্তিনের নেতা আব্বাসকে ধন্যবাদ জানান।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য