Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর'আমি শেষ হয়ে গেছি, আল্লাহ তুমি তাদের বিচার করো'

‘আমি শেষ হয়ে গেছি, আল্লাহ তুমি তাদের বিচার করো’

যশোরের অভয়নগরে দুটি মাছের ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষিদের। উপজেলার চলিশিয়া ইউনিয়নের বেদভিটা বিলে ইজহার আলী খন্দকার ও নূর আলী খাঁ-এর মাছের খামারে আজ রবিবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মৎস্য অফিসে অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের ইজহার আলী খন্দকার বেদভিটা বিলে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। একই বিলে বেদভিটা গ্রামের নূর আলী খাঁ নিজের এক বিঘা ও চার বিঘা জমি লিজ নিয়ে ঘের করেন।

ইজহার আলী খন্দকার বলেন, রবিবার সকালে ঘেরে গিয়ে দেখি শত শত মণ মাছ মরে ভেসে উঠেছে। বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করি। কয়েক দিন পর মাছ বিক্রি করে ঋণ পরিশোধের ইচ্ছা ছিল। কিন্তু কে বা কারা শত্রুতা করে আমার মাছগুলো মেরে ফেলেছে। আমি এখন নিঃস্ব। আমি ওই দুর্বৃত্তদের বিচার চাই।

নূর আলী খাঁ বলেন, ‘আমি অর্থনৈতিকভাবে শেষ হয়ে গেছি। যারা বিষ দেছে আল্লাহ তুমি তাদের বিচার করো।’
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হুসাইন সাগর বলেন, অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য