Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআরব দেশগুলো প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত : বাইডেন

আরব দেশগুলো প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সৌদি আরব ও অন্যান্য আরব দেশ ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার রাতে অফ-ক্যামেরা তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে ওই কক্ষে অবস্থানরত সাংবাদিকদের বরাতে জানিয়েছে  রয়টার্স।খবর অনুসারে, বাইডেন ইসরায়েলের জন্য ‘গাজা-পরবর্তী পরিকল্পনা’র আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। যার মধ্যে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য একটি ট্রেন’ অন্তর্ভুক্ত রয়েছে। 

গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় প্রচেষ্টা জোরদার করতে ইসরায়েলের প্রতি প্রকাশ্যে আহ্বান জানানোর জন্য বাইডেনের ক্রমবর্ধমান ইচ্ছার প্রতিফলন ঘটেছে এই মন্তব্যে।

বাইডেন বলেন, আমি এখনই বিশদে যাব না। কিন্তু আমি সৌদি আরব এবং মিশর, জর্ডান ও কাতারসহ অন্যান্য আরব দেশের সঙ্গে কাজ করছি। তারা প্রথমবারের মতো ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিতে প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য