Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘আল-আকসার সাথে আমাদের আত্মিক সম্পর্ক কেউ ভাঙতে পারবে না’

‘আল-আকসার সাথে আমাদের আত্মিক সম্পর্ক কেউ ভাঙতে পারবে না’

জেরুসালেমের ইসলামি মুভমেন্টের প্রধান শায়খ রাইদ সালাহ বলেছেন, ‘আমাকে মসজিদুল আকসা থেকে দূরে সরিয়ে রাখা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার, কিন্তু হ্যাঁ পৃথিবীর সব দখলদার এক হয়েও আল-আকসার সাথে আমাদের যে আত্মিক সম্পর্ক তা ছিন্ন করতে পারবে না।’

রোববার দীর্ঘ ১৫ বছর ইসরাইলি নিষেধাজ্ঞার পর মসজিদুল আকসায় প্রবেশের অনুভূতি জানিয়ে তিনি এ কথা বলেন। এদিন তিনি মুসলিমদের প্রথম কিবলাখ্যাত আল আকসা মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

এর আগে মসজিদে প্রবেশের সময় বাবুল আসবাতে (লায়ন্স গেট) ইসরাইলি পুলিশের বাধার মুখে পড়েন তিনি। কয়েক মিনিট আটকে রাখার পর প্রবেশের অনুমতি দেয়া হয়।

দীর্ঘ দিন পর মসজিদ চত্বরে পা রাখতেই অসংখ্য মুসুল্লি তাকবির ধ্বনি দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

ফিলিস্তিনিরা তাকে ‘শায়খুল আকসা’ উপাধিতে ভূষিত করেছেন। ফিলিস্তিনি আন্দোলনের অন্যতম নেতা তিনি। একইসাথে জেরুসালেম ইসলামি মুভমেন্টের প্রধানের দায়িত্ব পালন করছেন।

ইসরাইলি কারাগারে ১৭ মাস কারাভোগের পর গত ডিসেম্বরে তিনি মুক্তি পান। গত ৪০ বছরে দখলদারদের কারাগারে অসংখ্যবার নানারকম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। জীবনে গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকবার।

সূত্র : অ্যারাবি২১ ডটকম ও আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য