Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘আল-আকসা মসজিদে ইহুদি সংস্কৃতি চাপিয়ে দিতে চায় ইসরাইল’

‘আল-আকসা মসজিদে ইহুদি সংস্কৃতি চাপিয়ে দিতে চায় ইসরাইল’

জেরুসালেম ইসলামিক ওয়াকফ বিভাগের উপ-পরিচালকের মতে, ইসরাইলিরা আল-আকসা মসজিদে ইহুদি সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইসরাইল অধিকৃত জেরুসালেম শহরের ইসলামিক ওয়াকফ বিভাগের উপ-পরিচালক শেখ নাজেহ বাকিরাত মনে করেন, দখলদার ইসরাইলি শক্তি আল-আকসা মসজিদে ইহুদি সংস্কৃতি চাপিয়ে দিতে চাচ্ছে। তারা চায় এ পবিত্র মসজিদে ইহুদি সংস্কৃতির একটি শক্তিশালী প্রভাব থাকুক।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আল-আকসা মসজিদে ইসরাইলের এমন ঘৃণ্য আগ্রাসনে পবিত্র জেরুসালেম শহরের সার্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এ কারণে তিনি চান, ফিলিস্তিনের পবিত্র জেরুসালেম শহরে ইসরাইলি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক শক্তিগুলো পদক্ষেপ নিক।

এদিকে ইসলামিক ওয়াকফ বিভাগের উপ-পরিচালক শেখ নাজেহ বাকিরাত আরো বলেন, আল-আকসা মসজিদের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরোপ করতে চায় ইসরাইল। ইসরাইল চায় আল-আকসা মসজিদের দেখাশোনার জন্য বর্তমানে জর্ডান সরকার যে দায়িত্ব পালন করছে তার অবসান হোক। মোট কথা, ইসরাইল এ পবিত্র মসজিদের সকল দায়িত্ব থেকে জর্ডানি কর্তৃপক্ষকে সরিয়ে দিয়ে তারা নিজেরা দায়িত্ব নিতে চায়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য