আসুন, আজ কুরআনুল কারীমের একটি আয়াত শিখি।

0
280

তাফসীর সূরা “আন-নাস”

আয়াত নং ০২ (ملك الناس)

“মানুষের মালিকের নিকট (আশ্রয় চাই)”

অর্থাৎ যিনি সমস্ত মানুষের প্রতিপালন করে থাকেন।তিনি সকল কিছুর অধিপতি, তিনি সবকিছুর ব্যবস্থা করেন ও সবকিছু পরিচালনা করেন । আসমান জমিনের সবার উপর একমাত্র তারই কর্তৃত্ব। তাই আল্লাহ তা’আলা বলেন-

قُلْ مَنْۢ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّ هُوَ یُجِیْرُ وَ لَا یُجَارُ عَلَیْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ .سَیَقُوْلُوْنَ لِلّٰهِؕ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ.

“তাদেরকে বলুন, যদি তোমরা জেনে থাকো, কার কর্তৃত্ব চলছে প্রত্যেকটি জিনিসের ওপর? আর কে তিনি? যিনি সকলকে আশ্রয় দেন এবং তাঁকে কেউ আশ্রয় দিতে পারে না।তারা নিশ্চয়ই বলবে,  আল্লাহরই জন্য নির্ধারিত। বলো, তাহলে তোমরা বিভ্রান্ত হচ্ছো কোথায় থেকে?” -সূরা মুমিনুন;৮৮-৮৯।

আল্লাহর মালিকানা ও কর্তৃত্বের মধ্যে ও অন্যদের মালিকানার মধ্যে পার্থক্য হলো অন্যদের মালিকানা পরিবর্তন হয় ,বর্ধিত হয় ,কমতি হয়, শুরু আছে এবং শেষ আছে। আল্লাহর রাজত্ব এবং কর্তৃত্বের এসমস্ত দুর্বলতার উপস্থিতি নেই। আল্লাহ তায়ালাা বলেন-

فَسُبْحٰنَ الَّذِیْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ۠

“যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব তিনি অতি পবিত্র এবং তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে”। সূরা ইয়া-সীন:৮৩

تَبٰرَكَ الَّذِیْ بِیَدِهِ الْمُلْكُ٘ وَ هُوَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرُۙ

“অতি মহান ও শ্রেষ্ঠ তিনি যাঁর হাতে রয়েছে সমগ্র বিশ্ব-জাহানের কর্তৃত্ব। তিনি সবকিছুর ওপর ক্ষমতা রাখেন”। সূরা আল-মুলক:১,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − four =