প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই 

0
1
রাসুল (সা:) এর হাদিস

আমাদের হাদিস বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু কাসীর, তিনি বলেন: আমাদের সংবাদ দিয়েছেন সুফইয়ান, তিনি বলেন: আমাকে হাদিস বর্ণনা করেছেন সা‘দ ইবনু ইবরাহীম, হুমাইদ ইবনু আব্দুর রহমান থেকে, তিনি আব্দুল্লাহ ইবনু আমর (রাযিআল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন, তিনি বলেন:

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কবীরা গুনাহসমূহের মধ্যে একটি হলো কোনো ব্যক্তির তার পিতা-মাতাকে গালি দেওয়া।”

তখন তাঁরা বললেন: “সে কীভাবে তার পিতা-মাতাকে গালি দেয়?”

তিনি বললেন: “সে কোনো ব্যক্তিকে গালি দেয়, ফলে ঐ ব্যক্তিও তার পিতা ও মাতাকে গালি দেয়।”

তাহকীক আলবানীঃ সহীহ। (صحيح)

সহীহ বুখারী ৫৯৭৩, জামে তিরমিযী ১৯০২, মুসনাদে আহমাদ ৬৮৪০, সহীহ সুনানে আবূ দাউদ ৫১৪১, শুয়াবুল ঈমান লিলবায়হাকী ৭৮৬৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − ten =