Saturday, November 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই 

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই 

আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু কাছীর, তিনি বলেন: আমাদেরকে সংবাদ দিয়েছেন সুফইয়ান, তিনি আল-আ‘মাশ, আল-হাসান ইবনু আমর ও ফিত্র থেকে, তাঁরা মুজাহিদ থেকে, তিনি আব্দুল্লাহ ইবনু আমর রাযিআল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন।

সুফইয়ান বলেন: আল-আ‘মাশ এটিকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের বাণী হিসেবে বর্ণনা করেননি, তবে আল-হাসান ও ফিত্র এটিকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের বাণী হিসেবে বর্ণনা করেছেন।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“প্রতিদানের বিনিময়ে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী প্রকৃত বন্ধন রক্ষাকারী নয়। বরং প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সেই ব্যক্তি, যার সাথে সম্পর্ক ছিন্ন করা হলে সে তা জুড়ে রাখে।”

তাহকীক আলবানীঃ সহীহ। (صحيح)

সহীহ বুখারী ৫৯৯১, মুসনাদে আহমাদ ৬৭৮৫, সহীহ জামে’ লিল আলবানী ৫৩৮৫, সহীহ সুনানে আবি দাউদ ১৬৯৭,। সুফইয়ান বলেন, হাদীসটি আ’মাশ মারফু’ সনদে বর্ণনা করেননি, হাসান ও ফিত্র উভয়ে মারফু’ সনদে বর্ণনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য