Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘে ভোট দেয়নি বাংলাদেশ

ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘে ভোট দেয়নি বাংলাদেশ

ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। হামলা বন্ধ করে ইউক্রেন থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪১টি। তবে বাংলাদেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ জরুরি অধিবেশন ডাকে। ইউক্রেন ইস্যুতে দুইদিন টানা বিতর্কের পর সাধারণ পরিষদে ওই প্রস্তাবের পক্ষে ভোট হয় বুধবার রাতে।

ইউএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ পরিষদের প্রস্তাবে ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ পক্ষে ভোট দেয়। ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩৫টি দেশ ভোট দেয়নি।

রাশিয়ার পক্ষে অবস্থান নিয়ে সাধারণ পরিষদের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য