Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুকে সেন্সর করা হচ্ছে ফিলিস্তিনের সমর্থনে দেয়া পোস্ট

ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুকে সেন্সর করা হচ্ছে ফিলিস্তিনের সমর্থনে দেয়া পোস্ট

নিরীহ গাজাবাসীর ওপর অবৈধ রাষ্ট্র ইসলাইলের বর্বর হামলার ঘটনাকে নিয়ে দেয়া পোস্টগুলোকে সরিয়ে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুক।

সোমবার (১৬ অক্টোবর) দ্য ইসলামিক ইনফরমেশনের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুকে ইসরাইল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্টগুলো করা হয়েছে, সেগুলোকে সেন্সর করা হচ্ছে। একইসাথে ইসরাইল সম্পর্কিত হ্যাশট্যাগগুলো কয়েক ঘণ্টার মধ্যেই বিপুলভাবে দৃশ্যমান করা হচ্ছে।

পত্রিকাটি জানায়, গাজা ও ফিলিস্তিনিদের সংবাদ প্রচারকারী সংবাদ বিশ্লেষণ প্ল্যাটফর্ম মন্ডওয়েইস সেন্সরশিপের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে। একই অভিযোগ করেছে আরো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। মেটা ও এর সহায়ক কোম্পানিগুলোর এমন অনৈতিকতায় ইউজাররা তাদের সমালোচনা করতে বাধ্য হয়েছে।

ফিলিস্তিনি ডিজিটাল অধিকার গোষ্ঠীর নির্বাহী পরিচালক নাদিম নাশিফ সোশ্যাল মিডিয়ায় পৌঁছানোর এই পক্ষপাতমূলক প্যাটার্নটিও রিপোর্ট করেছেন।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। চলমান এ হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য