Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭, আহত ৮৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭, আহত ৮৫

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার বিভিন্ন এলাকায় ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল বোর্ড ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিএনপিবি)।

সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন, শুক্রবার ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পের কারণে পাঁচ হাজারের অধিক মানুষকে অস্থায়ীভাবে পশ্চিম পাসামান জেলার ৩৫টি অপসারণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী সংস্থা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো অব্যাহত রেখেছেন।

প্রথমে ভূমিকম্পটিকে ছয় দশমিক দুই মাত্রার বলা হলেও পরবর্তীতে এটি সংশোধিত হয়। এ ঘটনায় কয়েক ডজন ভবন ও এক হাজারের অধিক বাড়ি ধ্বংস হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য