Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইমরান খানকে গুলি করার কারণ জানালেন হামলাকারী

ইমরান খানকে গুলি করার কারণ জানালেন হামলাকারী

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টায় অভিযুক্ত যুবক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কে জানিয়েছেন।

পুলিশি হেফাজতে থাকা ওই যুবক বলেন, ইমরান খান জাতিকে বিভ্রান্ত করছেন। তিনি আজানের সময় মাইকে ভাষণ দিচ্ছিলেন। এসব আমার একদম সহ্য হচ্ছিল না। সেজন্য আমি ইমরান খানের ওপর গুলি চালাতে বাধ্য হই।

দলের অন্য কাউকে আক্রমণ করা উদ্দেশ্য ছিল না জানিয়ে আটক যুবক বলেন, আমি গুলি চালানোর সময় কেবল ইমরান খানকেই টার্গেট করেছিলাম। অন্য কাউকে আক্রমণ করা আমার ইচ্ছা ছিল না।

এ সময় তিনি এ ঘটনায় অন্য কেউ জড়িত নেই বলেও জানান।

উল্লেখ্য, পাঞ্জাবের গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পিটিআইয়ের লং মার্চের সময় ইমরান খানকে উদ্দেশ্য করে লরিতে গুলি চালায় ওই যুবক। এ সময় একটি গুলি গিয়ে ইমরান খানের পায়ে আঘাত করে। এ ঘটনায় তিনি আহত হন। পরে তাকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। এ সময় দলটির আরো দু’জন নেতাও আহত হয়েছেন। তারা হলেন, সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা। তারাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র : ডেইলি জং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য