Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইমরান খানকে সৌদি ক্রাউন প্রিন্সের ফোন

ইমরান খানকে সৌদি ক্রাউন প্রিন্সের ফোন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবারের ওই ফোনকলে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ইমরান খানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের রাজপরিবারের কাছে তাদের ‘সৌদি গ্রিন ইনিশিয়েটিভ এবং গ্রিন মিডল ইস্ট ইনিশিয়েটিভ’-এর প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে দেয়া তথ্য অনুযায়ী, ইমরান খানের স্বাস্থ্যের খোঁজখবর নেন ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

পক্ষান্তরে সম্প্রতি অপারেশনের পর কেমন আছেন ক্রাউন প্রিন্স সে খোঁজখবর নেন ইমরান খান। তিনি লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে আমার উত্তম অভিনন্দন এবং আশা করি যে, রয়েল হাইনেস সুস্থ এবং নিরাপদে আছেন করোনা মহামারি থেকে। পবিত্র দুই মসজিদের রক্ষক, বাদশা সালমান বিন আবদুল আজিজের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও উষ্ণ শুভেচ্ছা। প্রকৃতি এবং এই গ্রহকে রক্ষা করতে সৌদি আরব সবুজায়নের যে উদ্যোগ নিয়েছে সেই দুটি উদ্যোগের প্রশংসা করেন ইমরান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য