Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরাকের করোনা হাসপাতালে আগুন, ২৭ জনের মৃত্যু

ইরাকের করোনা হাসপাতালে আগুন, ২৭ জনের মৃত্যু

ইরাকের বাগদাদে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে ৪৬ জন। হাসপাতালের অন্য রোগী ও আহতদের চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অক্সিজেন ট্যাংকারে বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে কোনো অগ্নিসুরক্ষা ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

ইরাক প্রতিরক্ষা ইউনিটের প্রধান মেজর জেনারেল কাদিম বোহানম জানিয়েছেন, মোট ১২০ জনকে উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ৩০ জন রোগী ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং অবহেলার কারণে ধ্বংসের পথে ইরাকের স্বাস্থ্যব্যবস্থা। মানবাধিকার কমিশন বলেছে যে এই ঘটনাটি করোনারোগীদের বিরুদ্ধে অপরাধের সমান, যারা চিকিৎসা পাওয়ার পরিবর্তে প্রাণ হারাল। এরই মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমির কাছে আবেদন জানিয়েছে মানবধিকার কমিশন।

ইরাকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন এবং মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য