Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করছে যুক্তরাজ্য

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের মাটিতে মানবাধিকার লঙ্ঘন ও বৈরী কর্মকাণ্ডের অভিযোগে ইরানের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা ব্যবস্থা নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটেন।

বৃহস্পতিবার এক ঘোষণা এ কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরো পদক্ষেপ সন্নিবদ্ধ রয়েছে। আমি সে সব পদক্ষেপ গ্রহণ করতে চাই না, তবে সে সব পদক্ষেপ গ্রহণ করব কি করব না, সে বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত ইরান সরকারের নিজের হাতে রয়েছে।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক তলব করেন। ইরান শান্তিপূর্ণ পথে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানকে অভিযুক্ত করে ব্রিটিশ রাষ্ট্রদূত বক্তব্য দেয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই চার্জ দ্য অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করা হলো।

বিডি-প্রতিদিন/বাজিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য