Monday, August 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের: জানালেন ফরাসি প্রেসিডেন্ট

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের: জানালেন ফরাসি প্রেসিডেন্ট

ইরান-ইসরায়েল চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

কানাডায় চলমান জি-সেভেন সম্মলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে তিনি কথা বলেন।

তিনি জানান, তেহরান-তেলআবিব যুদ্ধবিরতি কার্যকর হলে পুনরায় ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিয়ে ইরান-ইসরায়েলের সাথে এরইমধ্যে আমেরিকার সংলাপ চলমান বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাকরন বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা চলমান; যা একটি ভালো দিক। আমেরিকা যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা করতে পারলে তাতে সমর্থন দেবে ফ্রান্স। উভয় পক্ষের সব ধরনের আক্রমণ বন্ধ করা অত্যন্ত জরুরি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য