১৮টি ড্রোন ও ৮টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সন্ত্রাসী বাহিনী হুথি শিয়ারা। ইয়েমেনে সৌদি আরবের অভিযান শুরুর বার্ষিকীতে পাল্টা এই আক্রমণ চালালো ইয়েমেনি হুথি শিয়ারা।
২০১৫ সালের ২৬ মার্চ ইয়েমেনের হুথি শিয়াদের ওপর বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।শুক্রবার হুথি শিয়াদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, এবারের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে জুলফিকার, বাদ র ও সায়ির মডেলের ক্ষেপণাস্ত্রও রয়েছে। ড্রোনগুলোর বেশিরভাগই ছিল ‘সামাদ-৩’ মডেলের।
তিনি বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাস আল তানুরায় আরামকো কোম্পানির পাশাপাশি আরও কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া দাম্মামের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এর চেয়েও কঠোর ও ধ্বংসাত্মক হামলা চালাতে ইয়েমেনের হুথি শিয়ারা প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া সৌদি অভিযান এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা।
