ভারত মহাসাগরীয় দেশ মালদ্বীপের এক আইনপ্রণেতা ইসরাইলি পর্যটকদের জনপ্রিয় অবকাশের গন্তব্য থেকে নিষিদ্ধ করতে একটি বিল সংসদে জমা দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে মতে, এমপি মোহাম্মদ নাশিদ আবদুল্লাহ বিলটি জমা দিয়েছেন। মালদ্বীপকে ইসলামিক করপোরেশনের সংস্থার অন্য সদস্যদের সাথে নীতিতে সারিবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
তবে সংসদ কত দিনের মধ্যে এই প্রস্তাবে ভোট দেবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইসরাইলিদের দ্বীপ প্রবালের জন্য বিখ্যাত দেশটিতে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
সূত্র : টাইমস অব ইসরাইল
