Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলের বিরুদ্ধে মসজিদুল আকসা থেকে ইফতারের সামগ্রী জব্দের অভিযোগ

ইসরাইলের বিরুদ্ধে মসজিদুল আকসা থেকে ইফতারের সামগ্রী জব্দের অভিযোগ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের মসজিদুল আকসা থেকে ইফতার সামগ্রী জব্দ করায় ইসরাইলি বাহিনীকে অভিযুক্ত করেছেন জেরুসালেমের গ্র্যান্ড মুফতি ও মসজিদুল আকসার ইমাম শেখ মুহাম্মদ হুসাইন। একইসাথে মসজিদের মিনারে যাওয়ার দরজা বন্ধ করে দেয়া এবং আজান বন্ধ করতে লাউডস্পিকারের সংযোগ কেটে দেয়ার অভিযোগও করেন তিনি।

বুধবার এক বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ করেন শেখ মুহাম্মদ হুসাইন।

বিবৃতিতে তিনি আরো জানান, রমজানের শেষ দিনগুলোতে মসজিদুল আকসায় কথিত ইহুদি সংগঠন ‘টেম্পল গ্রুপস’ হামলার হুমকি দিয়েছে।

তবে হুমকি সত্ত্বেও ‘মসজিদুল আকসা এর চত্ত্বর কলুষিত করতে চাওয়া ব্যক্তিদের জন্য অভেদ্য থাকবে’ বলে মন্তব্য করেন শেখ মুহাম্মদ হুসাইন।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ রুখতে মসজিদুল আকসায় উপস্থিতি জোরদার করার জন্য ফিলিস্তিনিদের প্রতি বিবৃতিতে আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য