Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলের সাথে ভবিষ্যতেও কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা নেই : তথ্যমন্ত্রী

ইসরাইলের সাথে ভবিষ্যতেও কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা নেই : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসরাইলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভবাবনা নেই।

তিনি বলেন, পাসপোর্ট থেকে ইসরাইলের নিষেধাজ্ঞা তুলে দেয়ার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পাসপোর্টে পরিবর্তনটা ইন্টারন্যাশনাল নর্মসের কারণে করা হয়েছে। কোনোভাবেই এতে ইসরাইলের উল্লাসিত হওয়ার কারণ নেই। কারণ ইসরাইলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাসান বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশীদের জন্য ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। একইসাথে ইসরাইলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে আসতে পারবে না।

মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই, তাদের নাগরিকরা ইসরাইল ভ্রমণ করে না তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু তাদের পাসপোর্টে সেই কথাটি উল্লেখ নেই, আমাদের পাসপোর্টে যেটি উল্লেখ ছিল।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য