Thursday, June 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলে সরকার পতনের ডাক

ইসরাইলে সরকার পতনের ডাক

হামাসের হাতে বন্দী ইসরাইলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার (১১ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হাতে বন্দী ইসরাইলিদের পরিবার তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করে। সেখান থেকে তারা নেতানিয়াহুর হাত থেকে ইসরাইলকে বাঁচাতে এবং গাজায় বন্দী ইসরাইলিদের মুক্ত করার জন্য সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়।

উল্লেখ্য, আজ শনিবার হামাস এক ইসরাইলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে ইসরাইলি বিমান হামলায় ওই বন্দী নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্য জিম্মিদের পরিবারের সদস্যরা এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য