Thursday, May 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইল সম্পর্কে বাংলাদেশের নীতির কোনো পরিবর্তন হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল সম্পর্কে বাংলাদেশের নীতির কোনো পরিবর্তন হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলকে এখনো স্বীকৃতি না দেয়ায় দেশটির প্রতি বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।

তিনি বলেন, ‘নতুন পাসপোর্টে ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ শব্দগুলো সরিয়ে নেয়ার অর্থ এই নয় যে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হলে ড. মোমেন এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ছয় মাস আগে অন্যান্য দেশের অনেক পাসপোর্ট দেখেছিল যখন বাংলাদেশের জন্য নতুন পাসপোর্ট অর্ডার করা হয়েছিল।

ড. মোমেন বলেন, ‘এটা সত্য যে বিশ্বের কোনো পাসপোর্টে এ জাতীয় শব্দ নেই । বৈশ্বিক মান বজায় রাখতে এই পরিবর্তন করা হয়েছে।’

তিনি বলেন, পাসপোর্ট একটি জাতীয় পরিচয় এবং এটি বৈদেশিক নীতি প্রতিফলিত করে না।

এর আগে, ইসরাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন এক টুইট বার্তায় এ কথা জানান।

তিনি লিখেন, ‘দুর্দান্ত খবর! ইসরাইলে ভ্রমণ নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে বাংলাদেশ। এটি একটি স্বাগত পদক্ষেপ এবং আমি বাংলাদেশ সরকারকে ইসরাযইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানাই। আশা করি এতে আমাদের উভয় দেশের জনগণ উপকৃত ও সমৃদ্ধ হতে পারে।’

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য