Sunday, October 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের

ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে  ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সশস্ত্র শাখা কুদস ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া।

যেসব দেশের কাছে ‘সেনাবাহিনী, বিমান ও কামান রয়েছে’ কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেনি তাদের উদ্দেশে তিনি বলেন, ইয়েমেন, লেবানন ও ইরাকের মুক্ত জনগণের পদাঙ্ক অনুসরণ করে আপনাদের কি অস্ত্র সংগ্রহ করার সময় আসেনি? আবু হামজা আরব ও মুসলিম দেশগুলোকে রমজানের প্রথম দিনটিকে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থনের দিন হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যেমন প্রার্থনা ও রোজা নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, তেমনি অস্ত্র নিয়ে ইসরায়েলের ভূমির দিকে গমন করো।’ 

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য