Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসলাম বিদ্বেষীদের আগুনে পুড়েছে মসজিদ

ইসলাম বিদ্বেষীদের আগুনে পুড়েছে মসজিদ

সুইডেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এসকিলস্টোনা শহরের একটি মসজিদ আগুন লাগিয়ে ভস্মীভূত করেছে ইসলাম বিদ্বেষীরা। এর ফলে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবারের এ ঘটনায় পুলিশ বলেছে, মসজিদটি আগুনে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে- এটি এখন আর ব্যবহারযোগ্য নয়। মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস দেনেচে বলেছেন, পুলিশি তদন্তে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ইসলাম-বিদ্বেষীরা কয়েক দফায় মসজিদে হামলা চালানোর হুমকি দিয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। এই কর্মকর্তা আরো বলেন, মসজিদে যখন আগুন দেওয়া হয় তখন সেখানে কেউ ছিলেন না। এ কারণে কোনো ব্যক্তি হতাহত হননি। সুইডেনে বর্তমানে ছয় লাখ মুসলমান বাস করছেন। সম্প্রতি সেখানে পবিত্র কুরআন অবমাননাসহ ইসলাম-বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে। মসজিদ ও মুসলিম দেশগুলোর দূতাবাসের সামনে একাধিক বার কুরআন অবমাননা করা হয়েছে। এর ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং কোনো কোনো মুসলিম দেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। জিও নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য