Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইস্তাম্বুলে বছরের প্রথম নামাজের পর গাজার সমর্থনে সমাবেশ

ইস্তাম্বুলে বছরের প্রথম নামাজের পর গাজার সমর্থনে সমাবেশ

তুরস্কে নতুন বছরের প্রথম প্রহরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। সোমবার (১ জানুয়ারি) ফজরের নামাজের পর ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ, সুলতান আহমদ মসজিদসহ কয়েকটি মসজিদে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সবাই গালাতা সেতু হয়ে বসফরাস প্রণালীর দিকে যায়। তুর্কি সেনাবাহিনীর শহীদ ও ফিলিস্তিনি জাতির স্মরণে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেয় দেশটির সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ হাজার হাজার মুসল্লি।

নববর্ষের প্রথম প্রহরে গাজার প্রতি সংহতি

তুর্কি ইয়ুথ এনডাউমেন্টের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল উইল প্ল্যাটফরমসহ বিভিন্ন সামাজিক সংগঠন ‘শহীদদের জন্য দোয়া এবং ফিলিস্তিনের প্রতি সংহতি’ শীর্ষক এই আয়োজন করে। এ সময় ফিলিস্তিনের পক্ষে ‘অপরাধী ইসরায়েল, ফিলিস্তিন ছেড়ে দাও’, ‘আমাদের প্রাণ আল-আকসার মুক্তির জন্য’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে মসজিদ প্রাঙ্গণে সমবেত জনতা।

এদিকে ২০২৩ সালের বিদায়কালে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শনিবার বার্লিনের অ্যাডেনাউয়ের প্ল্যাটজ স্কোয়ারে ইউনাইটেড প্যালেস্টাইন ন্যাশনাল কমিটি আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও গণহত্যা বন্ধের আহ্বান জানায়।

এদিকে প্যারিসের চ্যাটেলেট মেট্রো স্টেশনে বিক্ষোভকারীরা সবুজ, লাল ও কালো রঙে নিজেদের আঙুল এঁকে যুদ্ধবিরতির দাবি জানায়। এ সময় পর্দার মাধ্যমে গাজাবাসীর ভয়াবহ পরিস্থিতি তুলে ধরা হয়।

গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার জেরে গাজা উপত্যকায় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত হয়; যার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী রয়েছে।

গত ২৯ ডিসেম্বর গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য