Thursday, July 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইস্তাম্বুলে বিস্ফোরণ, হতাহত ৪২

ইস্তাম্বুলে বিস্ফোরণ, হতাহত ৪২

ইস্তাম্বুল নগরীর কেন্দ্রে একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা ও বিবিসির।

স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। সূত্র জানায়, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এই বিস্ফোরণের কারণ সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত কিছু জানায়নি।

ইস্তাম্বুলের তাকসিম এলাকায় জরুরি সেবা কর্মীদের ভিড় করতে দেখা গেছে।

শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিশদ বিবরণ না দিয়ে তিনি টুইটারে এক পোস্টে মানুষের ‘হত্যা এবং আহত’ হওয়ার কথা উল্লেখ করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি সংবাদদাতা অরলা গেরিন জানাচ্ছেন, রাস্তাটিকে ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।

হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য