Friday, October 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইয়েমেনে ২৬০ হুতি শিয়া বিদ্রোহী নিহত

ইয়েমেনে ২৬০ হুতি শিয়া বিদ্রোহী নিহত

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে গত তিন দিনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৬০ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। কৌশলগত এই মারিব শহরের নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষই বেশ জোরালোভাবে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, তেলসমৃদ্ধ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে হুতি বিদ্রোহী এবং সরকার-সমর্থক সেনাদের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। গত ৭২ ঘণ্টার বিমান অভিযানে ধ্বংস হয়েছে ৩৬টি যানবাহন। এই অভিযানে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৬২ হুতি বিদ্রোহী। মূলত আল-জাওয়াবা এবং আল-কাসারা এলাকায় চালানো হয় এই সাঁড়াশি অভিযান। চলতি মাসে প্রায় প্রতিদিনই হুতিদের শক্ত ঘাঁটি মারিবে হামলা চালাচ্ছে সৌদি জোট। গত সপ্তাহেও ১৬০ বিদ্রোহীকে হত্যার দাবি করে রিয়াদ।

তবে, বরাবরই ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চুপ থাকে হুতি বিদ্রোহীরা। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে কাজ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ পর্যন্ত অভিযানে প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। আর বাস্তুহারা হয়েছেন লাখ-লাখ মানুষ। দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য