Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউত্তর প্রদেশের মাদরাসাগুলোতে সাপ্তাহিক ছুটি শুক্রবার নাকি রোববার?

উত্তর প্রদেশের মাদরাসাগুলোতে সাপ্তাহিক ছুটি শুক্রবার নাকি রোববার?

শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির দিন করার প্রস্তাব পেশ করা হলো উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে।

বুধবার সে রাজ্যের রাজধানী লখনউয়ে বোর্ডের বৈঠকে সরকারি সাহায্যপ্রাপ্ত কয়েকটি মাদরাসার প্রতিনিধি এবং সরকারকে এই প্রস্তাব দেয়া হয়েছে।

উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেজ সংবাদ সংস্থা পিটিআই-কে বুধবার বিকেলে বলেন, ‘জানুয়ারি মাসে বোর্ডের পরবর্তী বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে।’

এরই মধ্যে যোগী আদিত্যনাথের রাজ্যের মাদরাসা শিক্ষকদের সংগঠন শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির প্রস্তাবের বিরোধিতা করছে। সংগঠনের সম্পাদক দিওয়ান সাহিব জমান বলেন, ‘দীর্ঘ দিন ধরেই মাদরাসায় শুক্রবারের ছুটির ঐতিহ্য রয়েছে। তা ভাঙা উচিত নয়।’

সরকারি সূত্রের খবর, মাদরাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে রোববার সাপ্তাহিক ছুটির দিন করার সিদ্ধান্ত হলে, ‘উত্তরপ্রদেশ নন-গভর্নমেন্ট আরবি অ্যান্ড ফার্সি স্বীকৃতি প্রশাসন ও পরিষেবা বিধি-২০১৬’-র প্রয়োজনীয় সংশোধন করার প্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত, এর আগে বিজেপি শাসিত রাজ্য আসামে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদরাসায় রোববার সাপ্তাহিক ছুটির দিন চালু হয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের মাদরাসাগুলোতে দশেরা এবং বড়দিনে ছুটি চালু করেছে আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের বৈঠকে প্রতিটি মাদরাসার দৈনিক প্রার্থনায় শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাবও পাস হয়েছে। নতুন বছরে সিদ্ধান্ত হবে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বদলানোর বিষয়ে।

সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য