Sunday, September 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসএকটি অতিব গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেই!!!

একটি অতিব গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেই!!!

হাঁচি দেয়া এবং হাই তোলা


وَعَن سلمةَ بن الْأَكْوَع أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَطَسَ رَجُلٌ عِنْدَهُ فَقَالَ لَهُ: «يَرْحَمُكَ اللَّهُ» ثُمَّ عَطَسَ أُخْرَى فَقَالَ: «الرَّجُلُ مَزْكُومٌ» . رَوَاهُ مُسلم وَفِي رِوَايَة التِّرْمِذِيّ أَنَّهُ قَالَ لَهُ فِي الثَّالِثَةِ: «إِنَّهُ مَزْكُومٌ

সালামাহ্ ইবনুল আকওয়া (রাঃ) হতে বর্ণিত। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে হাঁচি দিলো, তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার জবাবে ‘‘ইয়ারহামুকাল্ল-হ’’ বললেন। অতঃপর লোকটি দ্বিতীয়বার হাঁচি দিলো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ লোকটি কফ-সর্দিতে আক্রান্ত হয়েছে। (মুসলিম)[1]

তিরমিযী’র এক বর্ণনায় আছে, লোকটির তৃতীয়বার হাঁচির সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ লোকটি কফ-সর্দিতে আক্রান্ত হয়েছে।

[1] সহীহ : মুসলিম ৫৫-(২৯৯৩), আবূ দাঊদ ৫০৩৭, দারিমী ২৬৬১, সহীহ ইবনু হিব্বান ৬০৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬১০৯, শু‘আবুল ঈমান ৯৩৫৭, ‘নাসায়ী’র কুবরা ১০০৫১, তিরমিযী ২৭৪৩, ইবনু মাজাহ ৩৭১৪, সহীহুল জামি‘ ৮০৯৪, সহীহ আল আদাবুল মুফরাদ ৯৩৫, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৯৮১।

ব্যাখ্যাঃ অত্র হাদীস সম্পর্কে বিভিন্ন মনীষীগণের উক্তি রয়েছে। কাযী ‘ইয়ায (রহিমাহুল্লাহ) বলেনঃ হাঁচিদাতা যদি ‘‘আলহামদুলিল্লা-হ’’ বলে তবুও সে দু‘আ পাওয়ার দাবিদার। মাকহূল (রহিমাহুল্লাহ) বলেনঃ একদিন আমি আমীরুল মু’মিনীন ‘উমার ইবনুল খত্ত্বাব (রাঃ)-এর নিকটে ছিলাম। এ সময়ে মসজিদের এক পাশে কোন এক ব্যক্তি হাঁচি দিল। তখন ‘উমার (রাঃ) বলেন, ‘‘ইয়ারহামুকাল্ল-হ’’ আল্লাহ তা‘আলা তোমার প্রতি অনুগ্রহ দান করুক। কেননা তুমি আল্লাহর প্রশংসা করেছ। ইমাম শা‘বী (রহিমাহুল্লাহ) বলেছেন, যদি কোন ব্যক্তি দেয়ালের পিছন থেকে হাঁচি দিয়ে ‘‘আলহামদুলিল্লা-হ’’ বলে আর তুমি তা শুনতে পাও তবে তুমি ‘‘ইয়ারহামুকাল্ল-হ’’ বলবে। ইবরাহীম নাখ‘ঈ (রহিমাহুল্লাহ) বলেছেনঃ তুমি যদি হাঁচি দিয়ে ‘‘আলহামদুলিল্লা-হ’’ বল। কিন্তু তোমার কাছে অন্য কেউ না থাকে তখন তুমি বলবে ‘‘ইয়াগফিরুল্ল-হু লানা- ওয়ালাকুম’’। তোমার হাঁচির জবাবে মালাক (ফেরেশতা) ‘‘ইয়ারহামুকাল্ল-হ’’ বলেছেন, কারণ মালায়িকাহ্ (ফেরেশতাগণ) সব সময় মানুষের সাথে আছেন। (মিরক্বাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য