Thursday, October 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসএকটি অতিব গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেই!!

একটি অতিব গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেই!!

রোগ-অসুস্থতা কাফ্ফারা স্বরুপ

أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحَدٌ مِنْ الْمُسْلِمِينَ يُصَابُ بِبَلَاءٍ فِي جَسَدِهِ إِلَّا أَمَرَ اللَّهُ الْحَفَظَةَ الَّذِينَ يَحْفَظُونَهُ فَقَالَ اكْتُبُوا لِعَبْدِي فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ مِثْلَ مَا كَانَ يَعْمَلُ مِنْ الْخَيْرِ مَا كَانَ مَحْبُوسًا فِي وِثَاقِي

আব্দুল্লাহ ইবনু আমর রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “প্রত্যেক মুসলিমের শরীরে যখন কোনো রোগ-বালাই আপতিত হয়, তখন নিশ্চয়ই (আমল) সংরক্ষণকারী ফিরিশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন: ‘(অসুস্থতার পুর্বে) সে যেরূপ নেক আমল করতো, সে আমার শৃংখলে আবদ্ধ (অসুস্থ) থাকা পর্যন্ত তোমরা প্রতি দিনে-রাতে আমার বান্দার জন্য অনুরূপ (নেক আমলের সাওয়াব) লিখতে থাকো।”[1]

[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।

তাখরীজ: আমরা যার পূর্ণ তাখরীজ দিয়েছি মাজমাউয যাওয়াইদ নং ৩৮৫১, ৩৮৫২ তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য