Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএমন একটি দেশের জন্য লড়াই করছি যা হবে ইসলামী কল্যাণমূলক : ইমরান...

এমন একটি দেশের জন্য লড়াই করছি যা হবে ইসলামী কল্যাণমূলক : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, ‘হাকীকি আজাদি’ বা বাস্তব স্বাধীনতার জন্য তিনি লড়াই করছেন। তিনি বলেছেন, তিনি এমন একটি দেশের জন্য লড়াই করছেন যা হবে ইসলামী কল্যাণমূলক।

ইমরান খান বলেন, দাবদাহ, বন্যা এমনকি যুদ্ধের মধ্যেও তার এই লড়াই অব্যাহত থাকবে। তিনি ঝিলামের জনসমাবেশে রাখা বক্তব্যে বলেন, পিটিআইয়ের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।

সমাবেশে ইমরান খান আরো বলেন, সংবাদপত্র, বন্ধুপ্রতীম কিছু মিডিয়া, সাংবাদিক এবং একটি বিশেষ মিডিয়া হাউজ ব্যাপকভাবে এই প্রচারণায় নেমেছে। তারা সব সময়ই ‘চোরদের’ সুরক্ষা দিয়ে আসছে। তারা বলছে, এখন সভা সমাবেশ করার সময় নয়।

বন্যার সময়ে রাজনীতিতে লিপ্ত আছেন- এমন কথা উড়িয়ে দিয়ে ইমরান খান বলেন, এই লড়াইকে তিনি হাকীকি আজাদি লড়াই বলবেন।

ইমরান খান তার ভাষায় বলেন, ‘আমি ওইসব চোরদের বিরুদ্ধে যুদ্ধ করছি, যারা গত ৩০ বছর ধরে দেশ থেকে লুটপাট করছে। আমি আইনের প্রাধান্য দেয়ার জন্য লড়াই করছি। আমি এমন একটি দেশের জন্য লড়াই করছি, যা হবে ইসলামী কল্যাণরাষ্ট্র।’ বিরোধী পক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমি আমার দেশবাসীকে সাহায্য করব। কিন্তু তোমাদের ছেড়ে দেবো না।’

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য