Thursday, October 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএরদোগানের অনুরোধে মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করল রাশিয়া

এরদোগানের অনুরোধে মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করল রাশিয়া

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে ইউক্রেনের মারিউপোলের মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করেছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল শহরের মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করেছে রাশিয়ান সেনারা। এ সকল (মুসলিম) ব্যক্তিদের মসজিদে আটক করে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে (মুসলিম) জিম্মিদের বন্দী করে রাখা ২৯ উগ্রবাদী ও বিদেশী যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

জেনারেল ইগর কোনাশেনকভ আরো বলেন, সাবেক সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোর সংগঠন ‘কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস’-এর (সিআইএস) একটি সদস্য দেশের নাগরিকরা এখানে জিম্মি ছিল।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য