Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকরোনার টিকা ছাড়াই রমজানে ওমরাহ করা যাবে

করোনার টিকা ছাড়াই রমজানে ওমরাহ করা যাবে

চলতি বছরের রজমানে করোনাভাইরাসের টিকা গ্রহণ ছাড়াই পবিত্র ওমরাহ করা যাবে। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

অবশ্য চলতি সপ্তাহের প্রথম দিকে মন্ত্রণালয়টি এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ ও ওমরাহর সাথে জড়িত সব স্টাফকে ১২ এপ্রিলের মধ্যে টিকা দিতে হবে। আর যেসব কর্মী টিকা গ্রহণ করেনি, তারা যে করোনাভাইরাসে আক্রান্ত নয়, ওই মর্মে একটি সনদ জমা দিতে হবে এবং প্রতি সাত দিন পরপর প্রতিষ্ঠানের খরচে তাদের করোনা পরীক্ষা করতে হবে।

এদিকে মিউনিসিপ্যাল, পল্লী ও গৃহায়ণবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য রজমানের সময় সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পালনের জন্য নজরদারি আরো জোরদার করবে।

করোনাভাইরাসের ১১টি ঘটনা জানার পর সৌদি আরবের বিভিন্ন স্থানে ১১টি মসজিদ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে করোনা শনাক্ত হয়েছে ৫৮৫টি, আর বর্তমানে দেশটিতে মোট করোনা রোগী রয়েছে ৫,২৫৫ জন। এদের মধ্যে ৬৯৩ জনের অবস্থা সঙ্কটজনক। দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা ৩,৯০,০০৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য