Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকর্নাটকে আয়ুর্বেদ পরীক্ষায় প্রথম মুসলিম ছাত্রী

কর্নাটকে আয়ুর্বেদ পরীক্ষায় প্রথম মুসলিম ছাত্রী

ভারতের কর্নাটক রাজ্যে আয়ুর্বেদ এমডিতে (ফিজিওথেরাপি) প্রথম হয়েছেন ডা: লিফম রোশনারা নামের এক মুসলিম ছাত্রী। রোববার কলকাতা থেকে প্রকাশিত প্রাচীন বাংলা পত্রিকা পুবের কলম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার গুরুপুরের ওই ছাত্রী বেঙ্গালুরুর রাজিব গান্ধী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মুদাবিদ্রির আলওয়াস কলেজের আয়ুর্বেদ এমডিতে (ফিজিওথেরাপি) রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন।

এর আগে ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত ওই পরীক্ষায় তিনি ৬৫৬ নম্বর পেয়ে স্বর্ণপদক অর্জন করেন।

ডা: লিফম রোশনারা গুরুপুরের ব্যবসায়ী ইয়াকুব-সালেখা দম্পতির সন্তান। তার বোন আয়েশা জাহানারা একজন আইনজীবী।

সূত্র : পুবের কলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য